• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বাসা ভাড়া নিয়ে পর্ণো ভিডিও তৈরি করে বিক্রি আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক। ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শীতকালে ঠোঁট ফাটার কারণ ও প্রতিরোধের উপায় বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজে ব্যস্ত, গণরায়ের সাথে প্রতারণা করে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম ​টেকনাফের সেনাসদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত শীর্ষ রোহিঙ্গা ডাকাত আলম, জসিম ও রিদওয়ানসহ অপরাধীদের আইনের আওতায় আনার দাবি ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই ভারতীয় ভিসা অনলাইনে আবেদন করার নিয়ম (আপডেট) শীতকালে মুখের যত্ন ও ভালো ক্রিম ব্যবহারের নিয়ম সারাদিন রিলস দেখেই টাকা আয়ের সুযোগ, আবেদন যেভাবে শীতকালে সর্দি-কাশি বেশি হয় কেন, প্রতিরোধের উপায় কী?

নিয়ম নীতি মেনে ক্লিনিক পরিচালনা করার আহ্বান,নিও লাইফ মেডিকেল সার্ভিস উদ্বোধনে আবুল হোসেন খান এমপি

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশাল :

বরিশালের বাকেরগঞ্জে গর্ভবতী নারী ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে নিউ লাইফ মেডিকেল সার্ভিস।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
নিউ লাইফ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান মাওলানা মো. নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সেলিনা হোসেন বাবলী, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, ইসলামী উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. ফিরোজ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহীন, ইসলামী আন্দোলনে উপজেলা (পশ্চিম) শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. কাওসার আহমেদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্য বলেন বাকেরগঞ্জে ব্যবসার উদ্দেশ্যে অনেক ক্লিনিক হয়েছে তাই ক্লিনিক কর্তৃপক্ষদের নিয়ম-নীতি মেনে ক্লিনিক পরিচালনা করার আহ্বান জানান তিনি

আয়োজক সূত্রে জানা যায়, মাসব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে গর্ভবতী নারী ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ আয়োজনের মাধ্যমে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকরা। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca