• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

শিক্ষক বাতায়নে সেরা অনলাইন পারফর্মার চাঁপাইনবাবগঞ্জের মজিদুল ইসলাম ও রুহুল আমিন

Reporter Name / ৩৪১ Time View
Update : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশের শিক্ষকবৃন্দের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল শিক্ষক বাতায়নে সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার দু’জন শিক্ষক মোঃ মজিদুল ইসলাম এবং মোঃ রুহুল আমিন।

অতিমারী করোনাকালীন নতুন বাস্তবতায় মধ্য মার্চ থেকে বিদ্যালয় বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীদের নির্ভরশীল হতে হয় অনলাইন শিক্ষা মাধ্যমে। স্থবির কার্যক্রম বেগবান করতে বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের অধীনে অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই)

মাধ্যমে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য ICT4E জেলা অ্যাম্বাসেডর,চাঁপাইনবাবগঞ্জের অন্যতম মজিদুল ইসলাম এবং রুহুল আমিন শুরু থেকেই জেলায় সক্রিয় ভুমিকা পালন করে চলেছেন।

মজিদুল ইসলাম নাচোল পৌরসভার ইসলামপুর মহল্লার মোঃ আব্দুল লতিফ বিশ্বাস এবং মোসাঃ রেহেনা বেগমের কনিষ্ঠ পুত্র। তিনি শিক্ষা জীবনে বিতর্ক চর্চার সাথে জড়িত ছিলেন।তিনি ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হন।এছাড়া স্থানীয় আবু তাহের মোহাম্মদ জাবের বিজ্ঞান ক্লাবের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি দেশের বিভিন্ন প্রান্তে ৬৫ টি অনলাইন স্কুলে পাঁচ শতাধিক ক্লাশ পরিচালনা করেছেন।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোঃ রুহুল আমিন কালিনগর গ্রামের উমর আলী এবং মুনসেরা খাতুনের তৃতীয় সন্তান। তিনি বাংলাদেশ সরকার পরিচালিত ঘরে বসে শিখি কার্যক্রম সহ দেশের বিভিন্ন প্রান্তে ১৫ টি অনলাইন স্কুলে শতাধিক ক্লাশ পরিচালনা করেছেন। এছাড়া তিনি উপজেলা রিসোর্স সেন্টার,চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের মাস্টার ট্রেইনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category