• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তির কাছে মোটর সাইকেল বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা।

Reporter Name / ৩৯৫ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

 

ডেস্ক নিউজ: বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তির কাছে মোটর সাইকেল বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা জারির সুপারিশ করেছে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটি।
এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীদের নিরাপত্তায় করণীয় বিষয়ে সুপারিশ করা হয়েছে। মোটর সাইকেলের জন্য আলাদা লেন, মানসম্মত হেলমেট ব্যবহারসহ কয়েক দফা সুপারিশ করেছে কমিটি।

সড়কে শৃঙ্খলা জোরদারের সুপারিশের মধ্যে মোটরসাইকেলের বিষয়ে বলা হয়েছে, মোটরসাইকেল ক্রেতাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হওয়ার বাধ্যবাধকতা আরোপ করা। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তির কাছে মোটরসাইকেল বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা জারি করা। মোটর সাইকেল রেজিস্ট্রেশন করার সময় অন্যান্য কাগজপত্রের সাথে ক্রেতার ড্রাইভিং লাইসেন্সের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা।
ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সহায়তায় এই সুপারিশ বাস্তবায়ন করবে বিআরটিএ। আশু করণীয় হিসেবে এই সুপারিশ বাস্তবায়নের ফলে কিশোর বা অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল ক্রয়ের প্রবণতা কমানো সম্ভব। এছাড়া সড়ক দুর্ঘটনা বহুলাংশে হ্রাস পাবে বলে মনে করে কমিটি।
সুপারিশে মোটরসাইকেলগুলোর চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
‘সারাদেশে রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ২৫ লাখ। এর বিপরীতে ড্রাইভিং লাইসেন্সধারী মোটরসাইকেলের সংখ্যা প্রায় নয় লাখ।মোটরসাইকেল ও লাইসেন্স ধারী মোটরসাইকেল চালকের সংখ্যা ব্যাপক পার্থক্য দূর করার জন্য একটি ক্রাশ প্রোগ্রামের আওতায় পরীক্ষা গ্রহণের মাধ্যমে লাইসেন্স প্রদানের ব্যবস্থা করা। এক্ষেত্রে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের মাধ্যমে পরীক্ষা গ্রহণ সময় সাপেক্ষ বিধায় বিআরটিএ এবং পুলিশের সমন্বয়ে গঠিত কমিটি পরীক্ষা গ্রহণ করতে পারে।’
পুলিশের সহায়তায় স্বল্পমেয়াদী এই সুপারিশ বাস্তবায়ন করবে বিআরটিএ। সুপারিশ বাস্তবায়িত হলে সড়ক-মহাসড়কে লাইসেন্সবিহীন চালকের সংখ্যা কমবে এবং সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করে কমিটি।
প্রয়োজনীয় সমীক্ষার মাধ্যমে যেসব সড়কে সাইকেল বা মোটরসাইকেলের ব্যবহার বেশি সেখানে সাইকেল বা মোটরসাইকেল লেন প্রদান করার বিষয়ে সম্ভাব্যতা যাচাই করার সুপারিশ করা হয়েছে।
‘সাইকেলের ব্যবহার রাজধানীতে ক্রমাগত বাড়ছে। পৃথিবীর বিভিন্ন দেশে সাইকেলের জন্য আলাদা লেন করা হয় সাইকেল আরোহীদের নিরাপত্তার জন্য।ঢাকার রাস্তায় এ ধরনের ব্যবস্থা প্রদান করা সম্ভব কিনা এবং কোন কোন রাস্তায় করা যাবে এবং কিভাবে করা যাবে সে বিষয়ে একটি গবেষণা পরিচালনা করে সাইকেল রুটের পরিকল্পনা করতে হবে।’
আশু করণীয় হিসেবে সড়ক নিরাপত্তায় প্রকৌশলগত গবেষণাধর্মী সেবাদানকারী প্রতিষ্ঠান এবং পরামর্শক সংস্থার সহায়তায় ডিটিসিএ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এ সুপারিশ বাস্তবায়িত হলে সাইকেল-মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
মোটরসাইকেল চালক ও বাইসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতন করারও সুপারিশ করা হয়েছে। এ লক্ষ্যে হেলমেটের গুনগতমান ও নিরাপদ ডিজাইন ঠিক করে ব্যবহার নিশ্চিত করা। মোটর সাইকেলে চালক ব্যতীত একজনের অধিক আরোহী উঠালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়েছে।
এনজিও ও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানকে সাহায্যকারী সংস্থা হিসেবে বিআরটিএ ও পুলিশকে বাস্তবায়নকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। আশু করণীয় এই সুপারিশ বাস্তবায়িত হলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হতাহতের সংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করে কমিটি।
গত ২২ আগস্ট সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি শাহজাহান খানের নেতৃত্বে সুপারিশমালা হস্তান্তর করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, কমিটি দুর্ঘটনার কারণ চিহ্নিত করে এবং সুপারিশমালাসহ প্রতিবেদন চূড়ান্ত করে। প্রতিবেদনে ১১১টি সুপারিশ করা হয়। এরমধ্যে আশুকরণীয় ৫০টি, স্বল্প মেয়াদী ৩২টি এবং দীর্ঘমেয়াদী ২৯টি।
আগামী ৫ সেপ্টেম্বর সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় সুপারিশমালা উপস্থাপন করা হবে বলে সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca