• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী আগামী ১০ বছরেই হারিয়ে যাবে ক্যানসার? ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদ রুটে বিমানের নিয়মিত ফ্লাইট স্থগিত পাবনা-ঢাকা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু, মিলবে যেভাবে বিধবা ভাতার টাকা আত্মসাৎ ও চাকরির প্রলোভনে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার, থানায় গ্রাম পুলিশের অভিযোগ ভেঙে পরেছে কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন শাহজাদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাংলা এআই তৈরি করতে ২৫ কোটি ডলার চায় বাংলাদেশ নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ​রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের তৎপরতায় ৫ বছরের হারানো শিশু উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৪০

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সাধন সাহা জয়,
স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইছাপুরা গ্রামের আক্তার হোসেন ও বকুল গ্রুপের সঙ্গে অপর পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় বাজারে আক্তার পক্ষের এনাম খাঁ ও বকুল পক্ষের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে এনাম খাঁকে মারধরের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন বলে জানা গেছে। ওই ঘটনার জের ধরে বুধবার সকাল ৭টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দীর্ঘদিনের এই বিরোধের স্থায়ী সমাধান এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca