• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
ইলেকট্রিক গাড়ির ব্যাটারির আয়ু বাড়াতে মানুন ৫টি নিয়ম এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পরীক্ষকদের জন্য ঢাকা বোর্ডের নতুন নির্দেশনা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী আগামী ১০ বছরেই হারিয়ে যাবে ক্যানসার? ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদ রুটে বিমানের নিয়মিত ফ্লাইট স্থগিত পাবনা-ঢাকা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু, মিলবে যেভাবে বিধবা ভাতার টাকা আত্মসাৎ ও চাকরির প্রলোভনে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার, থানায় গ্রাম পুলিশের অভিযোগ ভেঙে পরেছে কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন শাহজাদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাংলা এআই তৈরি করতে ২৫ কোটি ডলার চায় বাংলাদেশ

৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদ রুটে বিমানের নিয়মিত ফ্লাইট স্থগিত

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

তবে সৌদি আরবের অন্য তিনটি গন্তব্যে বিমানের ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ রুটের যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে হবে। ফ্লাইট স্থগিতের কারণে যাদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এসেছে, তাঁদেরও টিকিটসংক্রান্ত নির্দেশনা জানতে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্রের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে এর আগেও রিয়াদ রুটে ফ্লাইট চলাচলে পরিবর্তন এনেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca