• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান, সেগুন কাঠসহ আটক ৫ কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান ‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন করা ৬৩ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের একটি শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. জুলফিকার হোসেন ও অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা ২০১৯-২০ শিক্ষাবর্ষের এবং বিভাগটির স্নাতকোত্তর পর্যায়ের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী। অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উপহার দেওয়া হয়। বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি, শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ পথচলায় অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভাগের প্রয়াত সভাপতি সহকারী অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনাকে স্মরণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তাঁর মৃত্যুতে শোক প্রকাশ এবং আত্মার মাগফিরাত কামনা করা হয়। তাঁর স্মৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় একটি সেমিনার কক্ষ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করে শিক্ষার্থীরা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করছেন। এ পর্যায়ে নতুন দায়িত্ব গ্রহণের জন্য মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে। জীবনে ভালো কিছু অর্জনের জন্য নিরলস পরিশ্রম করতে হবে এবং সব সময় বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার চেষ্টা করতে হবে।

অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, সফলতার জন্য শুধু মেধা যথেষ্ট নয়; কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ও জরুরি। কর্মজীবনে সততা, নৈতিকতা ও মানবিক দায়িত্ববোধ বজায় রেখে দেশের সেবা এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। ক্যারিয়ার গঠনে সময়ের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক খাতে ইন্টার্নশিপের মাধ্যমে দক্ষতা বাড়ানো প্রয়োজন। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ভালো করতে হলে কাজের দক্ষতা অর্জন এবং কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের ওপর গুরুত্ব দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca