• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শীতের আগাম সবজিতে স্বস্তি, কমেছে মুরগি ও ডিমের দামও পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শুক্রবারে রিজিক বৃদ্ধির জন্য কোন দোয়া পড়বেন? সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, বকেয়া নিয়ে নতুন নির্দেশনা এমবাপ্পের শূন্যতা, ইতালির সামনে ফ্রান্সের ব্যর্থতা জাতিসংঘের COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন Go Up Foundation-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ খান পটিয়ায় মেজবান খেতে গিয়ে টানা চার দফায় সোনার দামে বড় পতন, আবারও কমল দাম কথাসাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিন আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সাধন সাহা জয়,
স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে মাঝিকাড়া থেকে নবীনগর পশ্চিমপাড়া পর্যন্ত নতুন একটি বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

নবীনগর পৌরসভাকে যানজটমুক্ত, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এ বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, মাঝিকাড়া থেকে নবীনগর পশ্চিমপাড়া পর্যন্ত নতুন এ সড়কটি নির্মিত হলে পৌর এলাকার অভ্যন্তরীণ যানবাহনের চাপ কমবে। বিশেষ করে শহরের প্রধান সড়কে যানজটের ভোগান্তি অনেকটাই লাঘব হবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।

এ ছাড়া ভবিষ্যতে নদীর পাড়ের বিদ্যমান সড়কটি আরও প্রশস্ত করার পরিকল্পনাও রয়েছে। এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে নবীনগর পৌরসভার যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
নতুন বাইপাস সড়কটি নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

তাঁদের প্রত্যাশা, দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ শেষ হলে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca