• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন করে শ্রমিক অস্থিরতার পর ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ মুনাফার চেয়ে লোকসান বেশি, সাত ব্যাংকের ক্ষতি ১৫ হাজার কোটি টাকা লেনদেন আরও সহজ করতে বড় সুবিধা নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি নিয়ে যা জানাল অধিদপ্তর সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের উদ্যোগ, থাকছে তিন ধাপের পরিকল্পনা আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় দীর্ঘদিন সিম বন্ধ থাকলে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের কী হবে? অবহেলা আর অযত্নে অস্তিত্ব সংকটে ১৫০ বছরের বেলগাছি রেলওয়ে স্টেশন, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের আন্তর্জাতিক উপদেষ্টা হলেন যুক্তরাজ্যের রিকি রাসুলুল্লাহ (সা.) কোন সাহাবিকে দুইবার জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন?

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ বুধবার (১১ নভেম্বর) রংপুর ও রাজশাহীর কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ ছাড়া রাজশাহীর কিছু এলাকায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার মধ্যে রয়েছে—বালাপাড়া কবরস্থান, বন বিভাগ মোড়, বিএনসিসি মোড়, দর্শনা, সূত্রপুর, বালাপাড়া বাবুখা রোড, বিনোদপুর, শিশু পরিবার, আর কে রোড ও টার্মিনাল এলাকা।

নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

রাজশাহীতেও বুধবার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর রাজশাহী দপ্তরের বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন ১১ কেভি নওহাটা ফিডারে সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

এ সময় বিদ্যুৎ থাকবে না দুয়ারীগ্রাম, পশ্চিম বাঘহাটা, কলেজ মোড়, পুঠিয়াপাড়া, নওহাটা বাজার, সাহাপাড়া ও আশপাশের এলাকায়।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণকাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca