• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ১৪ বছরের ফিলিস্তিনি কিশোর নিহত প্লাস্টিক সার্জারি ও বোটক্স নিয়ে নিজের অবস্থান জানালেন কারিনা ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার ৩৩ বছরে পা রাখলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, জানাল ভারত রাত হলেই নেটের গতি কমে যায় কেন? জেনে নিন সমাধান বর্ণাঢ্য আয়োজনে বেরোবির এআইএস বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উদযাপন নওগাঁয় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবলের জমকালো উদ্বোধন, লড়াইয়ে ১২ দল ফ্রান্সের সাইবার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

বিএ পাস না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বিএ পাস না হলেও স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার সুযোগ রাখার কথা ভাবছে সরকার। এ ক্ষেত্রে কেউ প্রকৃত অর্থে শিক্ষানুরাগী হলে তিনি সভাপতি পদে দায়িত্ব পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। আবেদন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শিক্ষামন্ত্রী জানান, বিগত সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল। পাশাপাশি সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল। এ বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে যোগ্যতার শর্ত শিথিল করা যায় কি না, তা বিবেচনা করা হয়েছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিষয়টি নিয়ে একটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর সারা দেশে আলোচনা তৈরি হয়। এরপর শিক্ষানুরাগী ব্যক্তিদের জন্য যোগ্যতার শর্ত শিথিলের সুযোগ রাখা যায় কি না, তা বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘শিক্ষানুরাগী, বিএ পাশ হতে হবে—এমন কোনো কিছু থাকবে কি না, সেটাকে যেন আমরা বিবেচনা করতে পারি। যদি শিক্ষানুরাগী সত্যি হয়ে থাকে, সেজন্য তারা মন্ত্রণালয়ে আবেদন করবে। এই সুযোগটি আমরা রেখেছি।’

অর্থাৎ, কেউ প্রকৃত শিক্ষানুরাগী হলে বিএ পাস না থাকলেও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। তবে আবেদন করলেই তিনি স্বয়ংক্রিয়ভাবে সভাপতি হওয়ার যোগ্যতা পাবেন না। আবেদন পর্যালোচনা করে মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে সংসদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, শিক্ষকদের বদলির ক্ষমতা ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এখন এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির বিষয়টি মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca