• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে সামলাতে অভিজ্ঞ কোচের শরণাপন্ন দক্ষিণ আফ্রিকা ভিসি কক্ষে মারামারির ঘটনায় আলোচনায় শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক, পরিবর্তন চেয়ে স্মারকলিপি বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ রাজনীতির ঊর্ধ্বে মানুষের ভালোবাসা: লক্ষ্মীপুরে সাবেক এমপি হারুনুর রশিদের জানাজায় জনতার ঢল ফেব্রুয়ারিতে রাবির ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, কখন শুরু হবে ম্যাচ? ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হলে জরিমানা কত? আওয়ামী আমলের বিতর্ক : খাদ্য কর্মকর্তা মুখলেছের পদায়ন নিয়ে তোলপাড় ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালত জানতে চেয়েছেন, অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দুদকের পক্ষ থেকে দেওয়া বক্তব্যসংবলিত সংবাদ সম্মেলন কেন অবৈধ ঘোষণা করা হবে না।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও ব্যারিস্টার ইউসুফ আলী। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। আদালতের অবকাশ শেষ হওয়ার পর আবেদনটি পুনরায় শুনানির জন্য উপস্থাপন করা হয়। এরপর বুধবার শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট।

রিটের তথ্য অনুযায়ী, গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন। সেখানে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের পর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়েছিল।

রিটে বলা হয়, অনুসন্ধানাধীন অভিযোগের বিষয়ে এ ধরনের বক্তব্য ব্যক্তির মর্যাদা ও সুনামের সুরক্ষায় সংবিধানের ৩১ অনুচ্ছেদে দেওয়া অধিকারের পরিপন্থী। একই সঙ্গে দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালাও লঙ্ঘিত হয়েছে বলে দাবি করা হয়। এসব যুক্তিতে ২ ও ১৩ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলন দুটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আসিফ মাহমুদ।

গত ২ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে ৭৬ লাখ টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছিল দুদক। তবে পরে সংস্থাটির সংশ্লিষ্ট এক কর্মকর্তা সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বক্তব্য বলে উল্লেখ করেন।

অন্যদিকে, ১৩ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও ৩৬ জন জেলা প্রশাসক নিয়োগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী নিয়োগ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র থেকে শত কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ তোলা হয়েছিল। এ ছাড়া বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগও ওই সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca