• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী আমলের বিতর্ক : খাদ্য কর্মকর্তা মুখলেছের পদায়ন নিয়ে তোলপাড় ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল প্রাথমিকে শুধু ভর্তি নয়, মানসম্মত শিখন নিশ্চিত করতে চায় সরকার ১৩ বছরের পুরোনো মামলায় মমতাকে নোটিশ দিল দিল্লি পুলিশ রাজধানীসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রকে ইরানের সাত শর্ত মেনে নেওয়ার আহ্বান রেজাইয়ের ড্রোন ও আধুনিক জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে কোস্টগার্ড ২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী বাড়ি নির্মাণ করবে মালয়েশিয়া

জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পাবনার সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ের সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রথমে শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন দেয়। পরে অফিসের কাচ ভেঙে সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ সময় কার্যালয়ের নৈশপ্রহরী আবদুল ওয়াহাব চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে বাড়ির মালিক, ব্যাংকের কর্মচারী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আসাদুজ্জামান জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রাতে টহল পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার সকালে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca