• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে সামলাতে অভিজ্ঞ কোচের শরণাপন্ন দক্ষিণ আফ্রিকা ভিসি কক্ষে মারামারির ঘটনায় আলোচনায় শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক, পরিবর্তন চেয়ে স্মারকলিপি বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ রাজনীতির ঊর্ধ্বে মানুষের ভালোবাসা: লক্ষ্মীপুরে সাবেক এমপি হারুনুর রশিদের জানাজায় জনতার ঢল ফেব্রুয়ারিতে রাবির ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, কখন শুরু হবে ম্যাচ? ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হলে জরিমানা কত? আওয়ামী আমলের বিতর্ক : খাদ্য কর্মকর্তা মুখলেছের পদায়ন নিয়ে তোলপাড় ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন

ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬ সংশোধনের দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। বিধিমালায় বিদ্যমান যানবাহনের কাঠামো পরিবর্তনে কমপক্ষে দুই বছর সময় দেওয়া, চালকদের লাইসেন্স প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা, নিবন্ধন ফি কমানো এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যুক্ত করাসহ নয় দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানোর কথা জানিয়েছে সংগঠনটির ঢাকা মহানগর শাখা।

সমাবেশে সংগঠনটির ঢাকা মহানগর শাখার সহসভাপতি জালাল আহমেদ বলেন, দেশের প্রায় সব জেলা, উপজেলা ও ইউনিয়নে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের ব্যাটারিচালিত যানবাহন চলাচল করে। এসব যানবাহন একদিকে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, অন্যদিকে সাধারণ মানুষের যাতায়াতের সাশ্রয়ী বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে গত ১৩ বছর ধরে এসব যানবাহনকে অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদ, ডাম্পিং, গ্যারেজ বন্ধ, গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জালাল আহমেদ বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় ২০২২ সালের ৪ ও ২৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যাটারিচালিত যানবাহনের বৈধতার পক্ষে রায় দেন। এরপর গত ২৯ অক্টোবর সরকার ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬ জারি করে। বিধিমালা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানালেও এতে বেশ কিছু অস্পষ্টতা ও নেতিবাচক দিক রয়েছে বলে দাবি করেন তিনি।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রস্তাবগুলো হচ্ছে—

১. বিদ্যমান ই-রিকশার কাঠামো বুয়েট স্বীকৃত আদর্শ কাঠামোয় রূপান্তরে কমপক্ষে দুই বছর সময় দিতে হবে এবং বিধিমালাকে উচ্ছেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।

২. নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনতে হবে।

৩. চালকদের লাইসেন্স দেওয়ার বৈধ প্রক্রিয়া বিধিমালায় অন্তর্ভুক্ত করে বিআরটিএকে যুক্ত করতে হবে এবং লার্নার ও লাইসেন্সের ফরম সংযোজন করতে হবে।

৪. নিবন্ধন ফি কমিয়ে দুই আসনের ই-রিকশার এককালীন ফি ৮ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা এবং চার আসনের ই-রিকশার এককালীন ফি ১০ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

৫. ই-রিকশার সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে চালকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিতে হবে।

৬. মহাসড়কের পাশে ই-রিকশার জন্য সাইডলেন তৈরি এবং কোন কোন সড়কে চলাচল করতে পারবে, তা অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে হবে।

৭. চার্জিং স্টেশনে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করা যাবে না, বীমা বাধ্যতামূলক ও ব্যয়বহুল করা যাবে না এবং গুরুত্বপূর্ণ স্থানে চার্জিং স্টেশন স্থাপন করতে হবে।

৮. লাইসেন্স, ফিটনেস ও উৎপাদন অনুমোদনের ক্ষেত্রে বিআরটিএকে যুক্ত করে স্থানীয় উৎপাদকদের অনুমোদিত নকশায় ই-রিকশা তৈরির সুযোগ দিতে হবে, যাতে সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবসা তৈরি না হয়।

৯. সিটি করপোরেশনের বাইরের পৌরসভা ও উপজেলা এলাকায় বিধিমালার প্রয়োগ কীভাবে হবে, তা স্পষ্ট করতে হবে।

সিটি করপোরেশনের বাইরের পৌরসভা ও উপজেলা এলাকায় বিধিমালাটি কীভাবে কার্যকর হবে, তা স্পষ্ট করারও দাবি জানিয়েছে সংগ্রাম পরিষদ। এসব বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca