• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
ভেঙে পরেছে কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন শাহজাদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাংলা এআই তৈরি করতে ২৫ কোটি ডলার চায় বাংলাদেশ নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ​রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের তৎপরতায় ৫ বছরের হারানো শিশু উদ্ধার টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২ কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড একাদশে থাকা নাকি বেঞ্চে, সিদ্ধান্ত নেবেন রাফিনিয়া নিজেই ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৪০ আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের হাতিয়ার—বরগুনায় সাইকেল র‍্যালি

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টিতে আমান ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি ও বৃষ্টিতে আমন ধানের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ধান পাকার সময়ে এমন আবহাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকেরা। কোথাও কোথাও শিলাবৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পচন ঠেকাতে কয়েকজন কৃষক অপরিপক্ব ধানও কাটতে শুরু করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। প্রায় দুই থেকে তিন মিনিট ধরে শিলাবৃষ্টি চলে বলে স্থানীয়রা জানিয়েছেন। এর সঙ্গে বৃষ্টিও হয়। আমন ধান ঘরে তোলার প্রস্তুতির মধ্যে হঠাৎ এমন আবহাওয়ায় ফসলের ক্ষতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা।

কুড়িগ্রামের কাঁঠালবাড়ী এলাকার তালুক কালোয়া গ্রামের কৃষক রবিউল ইসলামের প্রায় ১৫ শতক জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান পচে যাওয়ার আশঙ্কায় তিনি অপরিপক্ব অবস্থাতেই ধান কাটছেন। তাঁর মতো অনেক কৃষকই ফসল রক্ষা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম জানান, শিলাবৃষ্টির পর ধানের ক্ষতি নিয়ে তাঁরা উদ্বিগ্ন। অন্যদিকে কৃষক শামসুল হক বলেন, তাঁর কয়েক বিঘা জমির ধান পাকার পর্যায়ে ছিল। এ সময়ে শিলাবৃষ্টি হওয়ায় ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তবে শিলাবৃষ্টির পর মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। ফলে জেলার মোট কতটুকু জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কৃষি বিভাগের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা সুবল চন্দ্র শিলাবৃষ্টির বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। তবে আগামী সপ্তাহে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আমন ধান কাটার মৌসুমে আবহাওয়ার এমন পরিবর্তনে কৃষকদের উদ্বেগ বেড়েছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র জানতে মাঠপর্যায়ে কৃষি বিভাগের মূল্যায়ন প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca