• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বাড়ল, দ্বিতীয়-নবম শ্রেণির পরীক্ষা কত নম্বরে শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে: ইউজিসি চেয়ারম্যান নোয়াখালীতে আমনের মাঠে পানিসংকট, উৎপাদন কমার আশঙ্কা হামলার পরও মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ঢাবির ফল ব্যবস্থাপনায় নতুন অধ্যায়, চালু হলো রেজাল্ট অটোমেশন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে মাভাবিপ্রবিতে আটক ৩ বহিরাগত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার এইচ২০০ চিপ কিনল চীনা বিশ্ববিদ্যালয় আদমদীঘিতে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাই ফোঁটা উৎসব পালন জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির দিনব্যাপী টিকাদান

ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মো. মেহেদী হাসান (২৬) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সীমান্তকেন্দ্রিক চোরাকারবারি চক্রের অন্যতম হোতা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকায় ইছারপুল ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান (২৬) ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কালামচেরা থানার গৌরাঙ্গলা (রহিমপুর, মধ্যপাড়া) গ্রামের খোকন মিয়া ও হনুফা খাতুনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৭/২-এস নম্বর মেইন পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছারপুল ব্রিজের ওপর থেকে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করা হয়।

পুলিশ জানায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি আইনের ৪ ধারায় ব্রাহ্মণপাড়া থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য অনুপ্রবেশকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার ভারতীয় নাগরিককে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca