• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
চসিকের অভিযানে আমবাগান এলাকার ফুটপাত থেকে প্রায় ৫০ টি দোকান উচ্ছেদ, ২২ হাজার ৫ শত টাকা জরিমানা গাড়ি পার্ক করার পর নিচে তরল জমলে কী করবেন? রাজশাহীতে আদিবাসী শিল্পীদের নিয়ে ‘গানে গানে সম্প্রীতি’ অনুষ্ঠিত যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, আটক যুবক রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসির ৭ ক্যাডেটকে সার্টিফিকেট প্রদান ‎নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি করায়, ভোগান্তিতে শিক্ষার্থীরা।। মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের প্রতিটি জেলায় একটি মাদ্রাসার মাঠ উন্নয়নের উদ্যোগ, তালিকা চাইল অধিদপ্তর আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসির ৭ ক্যাডেটকে সার্টিফিকেট প্রদান

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আয়োজিত বিশেষ ক্যাম্পিংয়ে অংশগ্রহণ ও কৃতিত্বের স্বাক্ষর রাখায় রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ৭ জন চৌকস ক্যাডেটকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।গত ২৫ অক্টোবর থেকে ০৮ নভেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিএনসিসির তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করেন রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ৭ জন ক্যাডেট। ক্যাম্পিংয়ে অংশ নিয়ে ক্যাডেটরা নিজেদের দক্ষতা, মেধা, শৃঙ্খলা ও প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হন।ক্যাম্পে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত সার্টিফিকেট গত ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক আনুষ্ঠানিকভাবে ক্যাডেটদের হাতে তুলে দেন।
সার্টিফিকেট বিতরণকালে অধ্যক্ষ ক্যাডেটদের এ অর্জনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।এ অর্জন রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca