• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
চসিকের অভিযানে আমবাগান এলাকার ফুটপাত থেকে প্রায় ৫০ টি দোকান উচ্ছেদ, ২২ হাজার ৫ শত টাকা জরিমানা গাড়ি পার্ক করার পর নিচে তরল জমলে কী করবেন? রাজশাহীতে আদিবাসী শিল্পীদের নিয়ে ‘গানে গানে সম্প্রীতি’ অনুষ্ঠিত যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, আটক যুবক রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসির ৭ ক্যাডেটকে সার্টিফিকেট প্রদান ‎নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি করায়, ভোগান্তিতে শিক্ষার্থীরা।। মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের প্রতিটি জেলায় একটি মাদ্রাসার মাঠ উন্নয়নের উদ্যোগ, তালিকা চাইল অধিদপ্তর আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রতিটি জেলায় একটি মাদ্রাসার মাঠ উন্নয়নের উদ্যোগ, তালিকা চাইল অধিদপ্তর

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দেশের প্রতিটি জেলায় একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার খেলার মাঠ উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা থেকে উপযুক্ত একটি মাদ্রাসা নির্বাচন করে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

১০ নভেম্বর ২০২৬ তারিখে দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিটি জেলায় একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার খেলার মাঠ উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রতিটি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানোর নির্দেশনা রয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশের সব জেলা প্রশাসককে নিজ নিজ জেলার একটি মাদ্রাসা নির্বাচনের জন্য চিঠি দেওয়া হয়েছিল। তবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট জেলা থেকে এখনো কোনো তালিকা পাওয়া যায়নি।

নতুন চিঠিতে জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার এমন একটি এমপিওভুক্ত মাদ্রাসা নির্বাচন করতে বলা হয়েছে, যেখানে খেলার উপযোগী মাঠ রয়েছে অথবা মাঠ অধিগ্রহণ ও উন্নয়ন করা সম্ভব। নির্বাচিত মাদ্রাসার তালিকা আগামী সাত দিনের মধ্যে পাঠাতে হবে।

তালিকা পাঠানোর জন্য দুটি ই-মেইল ঠিকানা নির্ধারণ করেছে অধিদপ্তর। এগুলো হলো daf@dme.gov.bd এবং ap-2@dme.gov.bd। জেলা প্রশাসকদের নির্ধারিত সময়ের মধ্যে তালিকা পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত চিঠিতে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। চিঠির অনুলিপি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি জেলায় একটি করে এমপিওভুক্ত মাদ্রাসায় শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উপযোগী মাঠ উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca