• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী আমলের বিতর্ক : খাদ্য কর্মকর্তা মুখলেছের পদায়ন নিয়ে তোলপাড় নতুন ফিচারে ৪৮ হর্সপাওয়ারের BMW F 450 GS Sport নতুন অ্যাডভেঞ্চার বাইক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে কারা, বাদ তিন পরিচিত মুখ সাইবার সেলের চমক: রাঙ্গামাটিতে ১৮ এপিভিয়েনের অভিযানে হারানো ৪৮ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের মুখে হাসি পরিবার নিয়ে চলার জন্য কম বাজেটে মারুতির সেরা ৫ গাড়ি, দাম ও মাইলেজ জানুন রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে আমদানিতে নতুন সুবিধা ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট প্ল্যান ফাঁস বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টিতে আমান ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা দুই কিডনি বিকল নোবিপ্রবি শিক্ষার্থীর পাশে চলচ্চিত্র সংসদ

দুই কিডনি বিকল নোবিপ্রবি শিক্ষার্থীর পাশে চলচ্চিত্র সংসদ

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দুটি কিডনি বিকল হয়ে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষার্থী রহমত উল্লাহকে। তাঁর কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন ১২ থেকে ১৫ লাখ টাকা। এ অর্থ সংগ্রহে তাঁর পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের নোবিপ্রবি চলচ্চিত্র সংসদ। সংগঠনটির উদ্যোগে আগামী ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে প্রদর্শিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘সহজ পাঠের গপ্পো’ (Colour of Innocence)।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষা প্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রহমত উল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ সেপ্টেম্বর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা ও কিডনি বায়োপসির পর চিকিৎসকেরা তাঁর দুটি কিডনি বিকল হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে জীবন বাঁচাতে তাঁকে সপ্তাহে দুবার ডায়ালাইসিস নিতে হচ্ছে। পাশাপাশি রক্তস্বল্পতাসহ অন্যান্য শারীরিক জটিলতার চিকিৎসাও চলছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসা ব্যয় মিলিয়ে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে রহমত উল্লাহর চিকিৎসায় অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে নোবিপ্রবি চলচ্চিত্র সংসদ। সংগঠনটির সভাপতি নাহিদ পারভেজ বলেন, "নোবিপ্রবি চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি চলচ্চিত্রকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর একটি মাধ্যম হিসেবেও কাজে লাগাতে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী রহমতুল্লাহ বর্তমানে দুটি কিডনি বিকল হয়ে ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছে। তার দ্রুত কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় ১৫ লাখ টাকার প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা কঠিন।"

তিনি আরোও বলেন, "তার এই সংকটময় সময়ে পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই আমরা ১৬ নভেম্বর একটি বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। মানস মুকুল পাল পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সহজ পাঠের গপ্পো আমরা দুটি শোতে প্রদর্শন করব। এই আয়োজন থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ রহমতুল্লাহর চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপনের জন্য প্রদান করা হবে।"

এছাড়াও তিনি আরোও বলেন, "আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ সবাই এই উদ্যোগে অংশগ্রহণ করুক। আমাদের কাছে এটি শুধু একটি চলচ্চিত্র প্রদর্শনী নয়, বরং আনাদেরই একজনের নতুন জীবন ফিরে পাওয়ার লড়াইয়ে সবাই মিলে পাশে দাঁড়ানোর একটি চেষ্টা। আশা করি সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।"

আয়োজকেরা জানান, চলচ্চিত্রটির দুটি প্রদর্শনী হবে। প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায় এবং দ্বিতীয়টি রাত আটটায়। আগামী ১২ নভেম্বর থেকে শান্তিনিকেতন, প্রশান্তি পার্ক ও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।

এদিকে রহমত উল্লাহর চিকিৎসায় সহযোগিতার জন্য সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর পরিবার। আর্থিক সহায়তা পাঠানো যাবে সোনালী ব্যাংকের ৪৪০৫৭০০৩২৬৩৭ নম্বর হিসাবে। হিসাবের নাম জি এম রাকিবুল ইসলাম, চেয়ারম্যান, শিক্ষা প্রশাসন বিভাগ, নোবিপ্রবি। এ ছাড়া বিকাশ, নগদ ও রকেটে ০১৮২২৭৪৬১৭৫ নম্বরে সহযোগিতা পাঠানো যাবে। চিকিৎসাসংক্রান্ত তথ্য যাচাই ও যোগাযোগের জন্যও একই নম্বরে যোগাযোগ করা যাবে।

মানবিক এ উদ্যোগে সহযোগিতার জন্য চলচ্চিত্রটির পরিচালক মানস মুকুল পালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নোবিপ্রবি চলচ্চিত্র সংসদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca