• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল প্রাথমিকে শুধু ভর্তি নয়, মানসম্মত শিখন নিশ্চিত করতে চায় সরকার ১৩ বছরের পুরোনো মামলায় মমতাকে নোটিশ দিল দিল্লি পুলিশ রাজধানীসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রকে ইরানের সাত শর্ত মেনে নেওয়ার আহ্বান রেজাইয়ের ড্রোন ও আধুনিক জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে কোস্টগার্ড ২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী বাড়ি নির্মাণ করবে মালয়েশিয়া এআই ও রোবোটিকস যুক্ত করার পরিকল্পনা, ২০২৭ সাল থেকে কার্যকর প্রথম দিনেই নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের ২২ উপজেলার প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ

এআই ও রোবোটিকস যুক্ত করার পরিকল্পনা, ২০২৭ সাল থেকে কার্যকর

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবোটিকস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই এবং অনলাইন নিরাপত্তার বিষয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে ন্যানোটেকনোলজি, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি ও এআই শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, ষষ্ঠ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-সক্ষম বিভিন্ন টুল, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবোটিকসের বিষয় রাখা হয়েছে। এ ছাড়া প্রযুক্তির ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলের মাধ্যমে জ্ঞান অর্জন, ইন্টারনেট অব থিংস (আইওটি), বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্যবহারের নির্দেশিকাও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অষ্টম শ্রেণিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং ও সরকারি ই-সেবা সম্পর্কে শেখানোর বিষয় রাখা হয়েছে। নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবোটিকস ও ন্যানোপ্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগ, রোবোটিকস ও ন্যানোটেকনোলজি সম্পর্কে শেখানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এআইয়ের ব্যবহার শেখানোর পাশাপাশি এর মাধ্যমে পাওয়া তথ্য যাচাই করার দক্ষতা তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। শিক্ষার্থীরা যেন এআইয়ের দেওয়া তথ্য যাচাই করতে পারে এবং প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে সচেতন থাকে, সে বিষয়টি পাঠ্যক্রমে রাখতে চান তাঁরা। এ জন্য বয়স উপযোগী পদ্ধতিতে এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, ফ্যাক্ট চেকিং, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তা শেখানোর পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও সংসদে তুলে ধরেন তিনি। এসব ল্যাবে এআই, রোবোটিকস, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হতে পারে বলে জানান তিনি। প্রকল্পের ব্যয় নিয়ে ফিজিবিলিটি স্টাডির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাঁর বক্তব্যে উল্লেখ করা হয়।

এ ছাড়া নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে এক হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা এবং ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেসকোর আয়োজনে ডিজিটাল লার্নিং উইকে বাংলাদেশ অংশ নিয়েছিল। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষার সুযোগ, চ্যালেঞ্জ এবং প্রযুক্তির অপব্যবহার ঠেকানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইউনেসকোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে এআইভিত্তিক শিক্ষার পরিকল্পনা এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।

সূত্রঃ আরটিভি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca