• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
কপ-৩১ সম্মেলনের ফাঁকে চীনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক তারেকের জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানের বাকি কত দিন? ভারতের ভিসায় বড় সংস্কার, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় নতুন সুবিধা আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না পরায় আইনি নোটিশ কারিনাকে শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ কোরআনের আলোকে জান্নাত লাভের পথ তুলে ধরলেন অধ্যাপক দেওয়ান নুরুল ইসলাম দৌলতপুরে দু’টি বাড়িতে পাওয়া গেল কাফনের কাপড়, হুমকির চিরকুটসহ অন্যান্য সামগ্রী আমলের বিনিময়ে কি মানুষ জান্নাত পাবে, কী বলেছে কোরআন-হাদিস? টায়ারে নাইট্রোজেন নাকি সাধারণ বাতাস, কোনটি বেশি ভালো? বেরোবির এমসিজে উৎসবে আসছেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দীন সুমন

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে কার্যক্রম পরিচালনার দায়ে টাঙ্গাইলে একটি শিল্পপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) টাঙ্গাইল বিসিক শিল্পনগরী এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে বিসিক শিল্পনগরীতে অবস্থিত এইচ আর পি মেটাল (পূর্বনাম: ব্রাদার্স মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড) প্রতিষ্ঠানে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না থাকার বিষয়টি উঠে আসে। দীর্ঘদিন ধরে নবায়নকৃত ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযান সূত্রে জানা গেছে।

পরিবেশগত নিয়ম অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক মো. নুরুল আমিন প্রধান।

এ সময় পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পালসহ সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইল জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ আইন বাস্তবায়নে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এসব অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তাঁরা।

তথ্যসূত্র: Bangla Vision


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca