• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
কপ-৩১ সম্মেলনের ফাঁকে চীনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক তারেকের জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানের বাকি কত দিন? ভারতের ভিসায় বড় সংস্কার, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় নতুন সুবিধা আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না পরায় আইনি নোটিশ কারিনাকে শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ কোরআনের আলোকে জান্নাত লাভের পথ তুলে ধরলেন অধ্যাপক দেওয়ান নুরুল ইসলাম দৌলতপুরে দু’টি বাড়িতে পাওয়া গেল কাফনের কাপড়, হুমকির চিরকুটসহ অন্যান্য সামগ্রী আমলের বিনিময়ে কি মানুষ জান্নাত পাবে, কী বলেছে কোরআন-হাদিস? টায়ারে নাইট্রোজেন নাকি সাধারণ বাতাস, কোনটি বেশি ভালো? বেরোবির এমসিজে উৎসবে আসছেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দীন সুমন

কপ-৩১ সম্মেলনের ফাঁকে চীনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক তারেকের

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সম্মেলনস্থলে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তাঁরা।

এর আগে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে তিনি সম্মেলনস্থলে পৌঁছান। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সম্মেলনের সাইডলাইনে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকগুলো দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি করছে।

সূত্র: ইউএনবি,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca