• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লেকট্রিক গাড়ি কেনার আগে যে ১০টি বিষয় জানা জরুরি রৌমারীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু শীত আসতেই বাড়ে নিউমোনিয়ার শঙ্কা, সুরক্ষায় কী করবেন? নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে? আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে স্বর্ণ ও মাদকসহ আটক ৩ জন

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এক বিশাল সাফল্য অর্জন করেছে। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে স্বর্ণসহ ৩ জন চোরাকারবারীকে আটক করেছে।​

বিজিবি যশোর রিজিয়ন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি রিজিয়নের আওতাধীন ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ১৫২ জন আসামিকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৫২ কোটি ০৯ লক্ষাধিক টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়।​রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়ন এবং ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালিত হচ্ছে।

১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পরিচালিত অভিযানে ৯ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, মাদকবিরোধী অভিযানে প্রায় ৩০ কোটি ২৬ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়; যার মধ্যে রয়েছে ৬১,২৬০ পিস ইয়াবা, ৩,০২,২২৮ পিস অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট, ২,৯৪৬ বোতল বিদেশি মদ, ১,০১৬ বোতল ফেনসিডিল, ১৮৯ কেজি গাঁজা এবং ৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।​সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানবপাচার রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও যৌথ টাস্কফোর্স অভিযান জোরদার করা হয়েছে।

এছাড়া ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার রোধেও বিজিবি কঠোর ভূমিকা পালন করছে। বিজিবির মহাপরিচালকের ভিশন—“বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বাস্তবায়নে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca