মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর ডিসি হিল পার্কে কয়েকজন শিশু-কিশোরকে ঐতিহ্যবাহী লাটিম খেলায় মেতে থাকতে দেখা গেছে। যান্ত্রিক এই যুগে হারিয়ে যেতে বসা এই গ্রামীণ খেলাটি দেখে পার্কে আসা দর্শনার্থীরা মুগ্ধতা প্রকাশ করেছেন।
বর্তমানে শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্তি উদ্বেগজনক হারে বাড়ছে। সচেতন মহলের মতে, শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে ঐতিহ্যবাহী খেলাগুলো পুনরায় ফিরিয়ে আনা জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ক্রীড়া সংগঠনগুলো নিয়মিত লাটিমসহ বিভিন্ন গ্রামীণ খেলার প্রতিযোগিতার আয়োজন করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।