• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি টানা দুই সপ্তাহ কমছে তেলের দাম, ব্যারেলপ্রতি ৯৫ ডলার যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর, কোরআন হাতে শপথের পরিকল্পনা প্রেমের সম্পর্ককে গোয়েন্দা ফাঁদ হিসেবে ব্যবহারের অভিযোগ চীনের বিরুদ্ধে গাজার বন্যা ও মানবিক সংকটে ৮৯ লাখ ডলার সহায়তা দেবে ডেনমার্ক মৃত্যুর ৫২ বছর পর জন্মভূমি গুয়াতেমালায় ফিরল নোবেলজয়ীর দেহভস্ম রৌমারীতে প্রশাসক তরিকুল ইসলামকে ঘিরে মিথ্যা অপপ্রচার, পরিকল্পিত মানববন্ধনের নেপথ্যে কারা? আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩, আহত ৭

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

শুক্রবার (১৩ নভেম্বর) ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এ বছরের দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, যা উদ্বেগের বিষয়। সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা অনেকটাই কমানো সম্ভব।

তিনি বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। আর যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার গ্রহণ এবং শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি রোগটির জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্ত, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তারেক রহমান বলেন, সরকার প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে সবাই সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপের পাশাপাশি সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রাকেও গতিশীল করে।

বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের মানুষের কাছে ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির প্রচেষ্টা প্রশংসনীয়।

বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে দিবসটি উপলক্ষে নেওয়া কর্মসূচির সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca