• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি টানা দুই সপ্তাহ কমছে তেলের দাম, ব্যারেলপ্রতি ৯৫ ডলার যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর, কোরআন হাতে শপথের পরিকল্পনা প্রেমের সম্পর্ককে গোয়েন্দা ফাঁদ হিসেবে ব্যবহারের অভিযোগ চীনের বিরুদ্ধে গাজার বন্যা ও মানবিক সংকটে ৮৯ লাখ ডলার সহায়তা দেবে ডেনমার্ক মৃত্যুর ৫২ বছর পর জন্মভূমি গুয়াতেমালায় ফিরল নোবেলজয়ীর দেহভস্ম রৌমারীতে প্রশাসক তরিকুল ইসলামকে ঘিরে মিথ্যা অপপ্রচার, পরিকল্পিত মানববন্ধনের নেপথ্যে কারা? আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩, আহত ৭

হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে সামরিক বিমান পাঠানোর কোনো বাধ্যবাধকতা নেই। ভারত চাইলে স্থলসীমান্ত দিয়েই তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন শফিকুল আলম।

পোস্টে তিনি লেখেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠানোর প্রয়োজন নেই। দিল্লি চাইলে স্থলবন্দর দিয়ে তাকে ফেরত পাঠাতে পারে। এমনকি সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করার কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে গত ৯ নভেম্বর এ আবেদন করা হয়। এ বিষয়ে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন।

তবে শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, কিংবা সংশ্লিষ্ট আইনজীবী প্রতিষ্ঠানটি তাঁর অনুমোদিত কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি হাইকমিশন।

অন্যদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াকে বাস্তবসম্মত সমাধান হিসেবে বিবেচনা করছে ভারত—এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনটিতে।

শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা এবং অবস্থান এখনো গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
সূত্র: টাইমস টুুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca