• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
বয়সভেদে প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন, জানুন সঠিক হিসাব টানা পাঁচ মাস বিদ্যুৎহীন বাংলাদেশের ৩৫ গ্রাম, দুর্ভোগে ১০ হাজার মানুষ তারা আরও বলেন, ‘পালপাড়ার সব মানুষের পক্ষ থেকে মির্জা ফয়সল আমিন ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’ কেনাকাটায় নতুন সুবিধা আনল ওপেনএআই, চালু করল চ্যাটজিপিটি ওয়ালেট জমকালো আয়োজনে বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে, দুই পরিবারে আনন্দের বন্যা! সরকারি হওয়ার পথে বরিশালের দুই কলেজ? মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ও ভাতা আকর্ষণীয় ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা, কী ঘটেছিল সেদিন?

তারা আরও বলেন, ‘পালপাড়ার সব মানুষের পক্ষ থেকে মির্জা ফয়সল আমিন ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বিনা রানী পাল বলেন, ‘এবার আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছি। তাকে বলেছিলাম, আপনাকে নির্বাচিত করব, তবে আমাদের একটি সেতু করে দিতে হবে। আমরা আমাদের কথা রেখেছি, তিনিও তার কথা রেখেছেন। এখন সেতুর অনুমোদনের খবর শুনে মনে হচ্ছে, আমাদের সেই দুর্ভোগ আর থাকবে না।’
স্থানীয় বাসিন্দা সমসের আলী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পুরো সময়টাতেই শুনেছি সেতু হবে, কিন্তু হয়নি। এবার বিএনপি সরকারের সময়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সেতুর স্বপ্ন পূরণের ব্যবস্থা করেছেন। সংসদ সদস্য ফয়সল আমিন জানিয়েছেন, চলতি মাসেই সেতুর দরপত্র আহ্বান করা হবে। খবরটি শুনে খুব ভালো লাগছে। এখন চাই, দ্রুত নির্মাণকাজ শুরু হোক।’
রনি পাল ও ভিম পাল নামে দুই যুবক বলেন, নদীর ওপারে অন্তত ১০টি গ্রামের মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করেন। প্রায় তিন দশক ধরে বাঁশের সাঁকোর ওপর নির্ভর করে চলতে হচ্ছে। কৃষিপণ্যসহ প্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়ার ক্ষেত্রে অনেক সময় সাত কিলোমিটার ঘুরতে হয়। এখন সেতুর অনুমোদন হয়েছে। তাই দ্রুত নির্মাণকাজ শুরু হোক, এটাই তাদের প্রত্যাশা।
স্থানীয় বিএনপি নেতা মীর জাহিদ হাসান বলেন, পালপাড়া ঘাটে সেতু নির্মাণ এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। বছরের পর বছর জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও মানুষ সেতু পায়নি। বর্তমান সরকারের সময়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থানীয় সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনের উদ্যোগে সেই দাবি বাস্তবায়নের পথে এগিয়েছে। দ্রুত দরপত্র ও নির্মাণপ্রক্রিয়া সম্পন্ন করে সেতুর কাজ শুরু করা হোক। সেতুটি নির্মিত হলে এলাকার কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ অন্তত ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন সৌরভ বলেন, ‘তিনটি সেতুর অনুমোদন পাওয়া গেছে। এর মধ্যে আকচা ইউনিয়নের টাঙ্গন নদীর পালপাড়া ঘাটে ৯০ মিটার দীর্ঘ একটি সেতু রয়েছে। চলতি মাসে দরপত্র আহ্বানের প্রক্রিয়া রয়েছে। দরপত্রসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ঠিকাদার নিয়োগের মাধ্যমে জানুয়ারির দিকে নির্মাণকাজ শুরু করা হবে।’
প্রায় তিন দশকের অপেক্ষা শেষে সেতু নির্মাণের অনুমোদন পাওয়ায় পালপাড়ার মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। এখন তাদের একটাই প্রত্যাশা—অনুমোদন ও প্রতিশ্রুতির গণ্ডি পেরিয়ে দ্রুত দৃশ্যমান হোক সেতুর নির্মাণকাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca