• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
সরকারি হওয়ার পথে বরিশালের দুই কলেজ? মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ও ভাতা আকর্ষণীয় ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা, কী ঘটেছিল সেদিন? কনস্টেবল নিয়োগে এবার সুযোগ বাড়ছে, কমছে প্রতি পদের প্রতিযোগী ভ্যাসলিন ব্যবহার করে রিভার্স সুইং, প্রশ্নবিদ্ধ বাংলাদেশ ক্রিকেট আপনি কাউকে ক্ষমা না করলে আখিরাতে কী হতে পারে? যুক্তরাষ্ট্রের সহযোগিতায় মেডিক্যাল সিটি গড়ার পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের AI ক্যামেরায় মামলা হলে জরিমানা দেবেন যেভাবে

গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লীবিদ্যুৎ এলাকার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। তাঁদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। থেমে থেমে ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উপস্থিতি বাড়ানো হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। তবে সকাল ১০টার দিকে শ্রমিকেরা পুনরায় মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা কর্মস্থলে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাঁদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, সকাল ১০টার দিকে শ্রমিকেরা পুনরায় মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca