• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন গাড়ি নাকি রিকন্ডিশন্ড গাড়ি কোনটি কেনা বেশি লাভজনক? সাফ ফাইনালের লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, খেলা রাত সাড়ে ৮টায় পাকিস্তানে ১২০০ সিনেমা হলের তথ্য দিয়ে বিতর্কে শাকিব খান Xiaomi 18: ১০০ ওয়াট চার্জিংসহ আসছে নতুন ফ্ল্যাগশিপ? একসময় বিশ্বের শীর্ষ ধনী, এখন বিল গেটসের অবস্থান কত? ন্যাটোর সদস্যপদ পেতে দনবাস ছাড়ার প্রশ্ন যুক্তরাষ্ট্রের ঢাবিতে মাস্টার্স স্কলারশিপ ও নতুন কোর্স চালুর উদ্যোগ নিতে চায় এডিবি পশ্চিম তীরে ১১ নতুন বসতি, যুক্ত হবে ৮৯৫টি আবাসন ইউনিট পাকিস্তানে পৃথক সেনা অভিযানে নিহত ১৬, প্রাণ গেল ২ সেনার

ঢাবিতে মাস্টার্স স্কলারশিপ ও নতুন কোর্স চালুর উদ্যোগ নিতে চায় এডিবি

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাস্টার্স পর্যায়ে স্কলারশিপ ও নতুন স্নাতকোত্তর কোর্স চালুর উদ্যোগ নিতে চায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বিশেষ করে বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগে কর্মরত নারী পেশাজীবীদের জন্য উচ্চশিক্ষায় বৃত্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি। পাশাপাশি পরিবেশ, জলবায়ু সহনশীলতা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে নতুন প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) এডিবির জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিশেষজ্ঞ মিজ আরিয়ান জয় ওলেগারিওর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এডিবির অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার মিজ শিলা অ্যান এম. ডেভিড-কাস্ট্রো, আরবান ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ মি. ব্রায়ান কাপাতি এবং স্কলারশিপ ও ইউনিভার্সিটি পার্টনারশিপ বিশেষজ্ঞ মি. শিপন কুমার দাস।

সাক্ষাৎকালে ‘অ্যাসপায়ার ফর উইমেন ইনিশিয়েটিভ’-এর আওতায় এডিবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগে কর্মরত নারী পেশাজীবীদের মাস্টার্স পর্যায়ে স্কলারশিপ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এডিবি প্রতিনিধিরা।

এ ছাড়া এডিবির আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ, জলবায়ু সহনশীলতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয় ও এডিবির যৌথ উদ্যোগে স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স এবং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

এসব সহযোগিতা এগিয়ে নিতে শিগগির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করেছে। প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এডিবি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এডিবির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ দেখানোর জন্য তিনি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

তবে স্কলারশিপের সংখ্যা, আবেদনের যোগ্যতা, কোর্স চালুর সময় কিংবা অর্থায়নের পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca