• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
মোটরসাইকেলের হেডলাইট দিনের বেলায়ও জ্বালিয়ে রাখা হয় কেন? ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়কর রিটার্ন: আয়-ব্যয়ের হিসাব করবেন যেভাবে দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্তে অনুপ্রবেশকালে ৬ বাংলাদেশি ও ১ পাচারকারী আটক রামপালে বিএনপির ইউনিয়ন সভাপতির বহিস্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার খুলনায় চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান এমপি হেলালের কুমিল্লার গোমতী নদীর বিবির বাজারে নৌবন্দরের সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, ২.২৫ টন মাছ জব্দ বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন গাড়ি নাকি রিকন্ডিশন্ড গাড়ি কোনটি কেনা বেশি লাভজনক?

খুলনায় চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান এমপি হেলালের

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনায় চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি স্পষ্ট করে বলেছেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অপরাধীদের পাশাপাশি তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এমপি হেলাল বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের সহযোগিতা চেয়েছে। তিনি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তাঁর মতে, এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে অপরাধীরা চাঁদাবাজি করার সাহস না পায়।

খুলনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নগরবাসী নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপন করতে চায়। অথচ মানুষের মধ্যে এখন নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ করছেন, চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিরাও নিরাপত্তার দাবিতে কর্মসূচি পালন করছেন। এ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনার পরও যদি চাঁদাবাজি অব্যাহত থাকে, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা ও স্বস্তি ফিরে পাবে? শুধু অভিযান নয়, অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান ফলাফল নিশ্চিত করতে হবে।

খুলনার পরিস্থিতিকে অঘোষিত রেড জোন হিসেবে উল্লেখ করে সংসদ সদস্য জানান, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ নজরদারি এবং কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

হাসপাতাল ও চিকিৎসকদের হুমকির প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি কিংবা যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না।

প্রয়োজনে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও নাগরিক নেতাদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।

এ সময় খুলনার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি বিমানবন্দর, গ্যাস ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যুতেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বিশেষ করে ছয়জন সংসদ সদস্যকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রথমে নিজেদের মধ্যে সমন্বয় করে পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের মাধ্যমে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca