মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি,
বাগেরহাটের রামপালে অনিয়ম দুর্নীতি লুটপাট চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির ইউনিয়ন সভাপতি মোঃ আল আমিন শেখকে বহিষ্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
১৪ নভেম্বর( শনিবার) সকাল এগারোটায় উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে হাজার হাজার সাধারণ জনগণের উপস্থিতিতে এ সমবেশে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিতিদের মধ্যে থেকে সাংবাদিকদের জানান আওয়ামী লীগের পতনের পর থেকে আল আমিন এই ইউনিয়নে প্রভাব খাটাতে শুরু করে এবং পরবর্তীতে সে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হলে আরো বেপরোয়া হয়ে উঠে বিএনপির তার বিরোধী লোকজন সহ সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায় এবং অনন্যদের উপর লুটপাট চাঁদাবাজি, ভাংচুর, ঘের দখল, মারামারি সহ নানা অপকর্ম করতে থাকে এ এলাকার বহু মৎস্য ঘের সে লুক করে নিয়ে যায় । পর পরবর্তীতে এনামুল হক প্রিন্স ভাইয়ের নেতৃত্বে আমাদের ইউনিয়নে শান্তি এসেছে । কিন্তু কয়েকদিন পূর্বে প্রিন্স ভাইকে হেয়প্রতিপন্ন করার উদ্যশ্যে মিথ্যা সংবাদ প্রচার করেছে আলামিন, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
একজন নারী বলেন আল আমিন আমার স্বামীর হাত পিটিয়ে ভেঙে দিয়েছে ঘর থেকে হাঁস মুরগি লুট করে নিয়ে গেছে আরো হুমকি দিয়েছে আমার স্বামীর হাত কেটে ফেলবে পরে আমরা জাতীয় নির্বাচনে শেখ ফরিদ ইসলামকে ভোট দিয়েছি এখন আমরা প্রিন্স ভাইয়ের সাথে আছি খুব শান্তিতে আছি ইউনিয়নবাসী। কোন মারামারি লুটপাট চাঁদাবাজি নাই যার ঘের সে শান্তি পূর্ণ ভাবেখাই।
আমরা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ভাইকে বলছে চাই এই আল আমিনকে সভাপতি পদ থেকে বহিষ্কার চাই তার ছায়া ও দেখতে চাইনা
তাহলে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো।
আরো একজন ব্যাবসায়ী জানান আমরা আল আমিন এর সাথে ব্যাবসা করতাম কিন্তু সে আমাদের অংশীদারী টাকা পয়সা দেয়না রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে টাকা পয়সা
আত্মসাত করেছে এই রকম শত শত অপরাধ আছে তার বিরুদ্ধে।
আমরা প্রতিমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই আল আমিনের বিএনপির সভাপতি থাকার কোন অধিকার নাই তার পদত্যাগ চাই ।