• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার ১১ কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১০ হাজার শিক্ষার্থী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন গাজীপুর সাফারি পার্কে ছয়টি জেব্রার বিনিময়ে আনা হলো তিনটি বাঘ আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ১০ গোদাগাড়ী থানায় চাঞ্চল্যকর”সিহাব রানা “

নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

হাসান আলী সোহেল, নিজস্ব প্রতিবেদক

দয়ারামপুর উচ্চ বিদ্যালয় মাঠে তিল ধারণের ঠাঁই ছিল না। বিকেল গড়াতেই চারদিক থেকে মিছিল নিয়ে মানুষ আসতে থাকে। সংবর্ধনা সভা কখন যে জনসমুদ্রে পরিণত হয়েছে, টেরই পাওয়া যায়নি। মাঠ ছাপিয়ে রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে মানুষের ঢল।

শুক্রবার (১৩ নভেম্বর) নাটোর সদরের দয়ারামপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদের মাননীয় হুইপ, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ সাইফুল ইসলাম আফতাব এবং সাবেক সভাপতি, উপজেলা বিএনপি নাটোর জনাব মোঃ রফিকুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদল নাটোরের সভাপতি জনাব মোঃ এ. হাই তালুকদার ডালিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কাবির হোসেন কাঙ্গাল। তিনি জেলা যুবদল নাটোরের সহ-সভাপতি। সঞ্চালনা করেন ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব মোঃ রেজাউল করিম।

কাবিরকে ঘিরেই ছিল পুরো আয়োজনের প্রাণ

সভায় উপস্থিত কেন্দ্রীয় ও জেলা নেতারা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এত বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করায় তারা কাবির হোসেন কাঙ্গালের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন। প্রধান অতিথিসহ সব অতিথির উপস্থিতিতে কাবিরের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন কাবির হোসেন কাঙ্গাল। মাঠে উপস্থিত হাজারো জনতা তার পক্ষে স্লোগান দিয়ে সমর্থন জানান। সাধারণ মানুষের মুখে একটাই কথা ছিল — এলাকার উন্নয়ন আর মানুষের পাশে থাকার জন্য এবার চেয়ারম্যান হিসেবে কাবিরকেই চায় তারা।

বক্তারা বলেন, জনতার এই ঢলই প্রমাণ করে, কাবির হোসেন কাঙ্গাল শুধু একজন নেতা নন, তিনি এখন এলাকার মানুষের আস্থার নাম।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca