• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার ১১ কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১০ হাজার শিক্ষার্থী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন গাজীপুর সাফারি পার্কে ছয়টি জেব্রার বিনিময়ে আনা হলো তিনটি বাঘ আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ১০ গোদাগাড়ী থানায় চাঞ্চল্যকর”সিহাব রানা “

গোদাগাড়ী থানায় চাঞ্চল্যকর”সিহাব রানা “

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ৪ জন আটক

রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় চাঞ্চল্যকর সিহাব রানা
হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ০৪ জন গ্রেফতার।

রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সামসুল আলম, গোদাগাড়ী সার্কেল, অফিসার ইনচার্জ জনাব মোঃ সুজন মিঞা, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ রাজ্জাক হোসেনের নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার চৌকস দল তথ্যপ্রযুক্তি ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।গত ১২ নভেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজ থেকে কিশোর অটোচালক সিহাব রানা হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ০৪ জন আসামিকে গ্রেফতার করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত ১। মোঃ হাবিবুল বাসার শিমুল রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন লস্করহাটী গ্রামের মোঃ ইব্রাহিম আলীর পুত্র ২। মোসাঃ জোহুরা বেগম, একই জেলার গোদাগাড়ী মডেল থানাধীন লস্করহাটী গ্রামের মোঃ ইব্রাহিম আলীর স্ত্রী ৩। মোঃ সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলীর বিশ্বাসের পুত্র এবং ৪। মোঃ আঃ হালিম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বাগানপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের পুত্র। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্তগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

এ ঘটনায় নিহতের পিতা মোঃ সোহেল রানা বাদী হয়ে গত ১লা নভেম্বর ২০২৬ খ্রি. গোদাগাড়ী মডেল থানায় হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca