কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ
আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত হোক এটা আমাদের চাওয়া। এবং আপনাদেরকে যত সহযোগিতা করা দরকার সরকারের পক্ষ থেকে তা করা হবে, মাননীয় প্রধানমন্ত্রী সব সময়ই চায় অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ, যেখানে আমরা সবাই মিলেমিশে থাকবো এমন টায় আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ শুক্রবার বিকেলে ৪ টায় দিনাজপুরের বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশকে মাদকমুক্ত রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। একইভাবে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্ব থেকে সমাজকে মুক্ত রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন। কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখলে স্থানীয় বিএনপিকে জানাতে হবে এবং প্রশাসনের সহযোগিতা নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ ক্ষেত্রে জনগণকে সহযোগিতা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি।