• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
সেলাই মেশিনের সেলাইয়েই চলছে শারীরিক প্রতিবন্ধী সুরভীর জীবনসংগ্রাম ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আকভান, কবে কোথায় আঘাত হানবে নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার। কিশোরগঞ্জে রবি মৌসুমের প্রণোদনা বিতরণ, কৃষকদের মাঝে সরিষা, চিনাবাদাম ও মুগের বীজ-সার প্রদান একদিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে হাজারো মানুষ কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫, মাদক উদ্ধার হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বিকাশের আগেই মোবাইল ব্যাংকিং চালু করেছিল যে প্রতিষ্ঠান ইবিতে ময়মনসিংহের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা টাইটানিকের চেয়েও বড় মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ এখন সাগরের তলদেশে

কিশোরগঞ্জে রবি মৌসুমের প্রণোদনা বিতরণ, কৃষকদের মাঝে সরিষা, চিনাবাদাম ও মুগের বীজ-সার প্রদান

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎসাহিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে রবি মৌসুমে ফসলভিত্তিক প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সরিষা, চিনাবাদাম ও মুগ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, কৃষকদের উৎসাহিত করতে এবং কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে সরকার বিভিন্ন ফসলভিত্তিক প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও সার সরবরাহের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, কৃষকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমানের ইতিবাচক পরিবর্তনে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও মুগ চাষের জন্য কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে কৃষকরা আসন্ন মৌসুমে ফসল উৎপাদনে আরও উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca