• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করবে গুগল, মিলবে যেসব সুবিধা এমপি নুসরাত তাবাসসুমের পিতার বিরুদ্ধে দৌলতপুরে মামলা দায়ের রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বগুড়ায় দম্পতি গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে ৪০ স্থানে ক্যামেরা বসাচ্ছে বিজিবি ভবিষ্যতে কি পেট্রল গাড়ির জায়গা দখল করবে ইলেকট্রিক গাড়ি? ঢাবির শিক্ষার্থীরা চীনে পাবেন সম্পূর্ণ বৃত্তিতে পিএইচডির সুযোগ সেলাই মেশিনের সেলাইয়েই চলছে শারীরিক প্রতিবন্ধী সুরভীর জীবনসংগ্রাম ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আকভান, কবে কোথায় আঘাত হানবে

রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বাগেরহাটের রামপালে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আল-আমিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন স্থানীয় সহস্রাধিক মানুষ। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় ভোজপাতিয়ার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আল-আমিন ও তাঁর অনুসারীরা এলাকায় চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট, মারধরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এসব কর্মকাণ্ডের কারণে অনেক মানুষ এলাকাছাড়া হয়েছেন। এমনকি তাঁর নির্যাতন থেকে স্থানীয় হিন্দু নারীরাও রেহাই পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তাঁদের দাবি, এলাকায় মাছের ঘের পরিচালনা কিংবা দখল নিতে হলে আল-আমিনকে চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দখল করা ঘের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে আল-আমিনের পদত্যাগ দাবি করেন তাঁরা।

বিক্ষোভকারীরা এ বিষয়ে স্থানীয় প্রতিমন্ত্রী লায়ন ড. ফরিদুল ইসলামের জোর হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, আল-আমিনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কেউ বিএনপির নেতৃত্বে থাকতে পারেন না বলেও মন্তব্য করেন তাঁরা।

আল-আমিনের পদত্যাগ দাবি করে নেতারা আরও বলেন, তাঁর একটি অনুসারী বাহিনী রয়েছে, যারা এলাকায় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা জানান, এনামুল হক প্রিন্স, ফরিদ সরদার, আল আমিন ফকির, খোকন শেখ, মতি সরদার ও সাইফুল শেখসহ যাঁদের বিরুদ্ধে ঘের দখল ও মাছ লুটের অভিযোগ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে আল-আমিনের করা অভিযোগ সত্য নয়। বরং বিগত দিনের কর্মকাণ্ড আড়াল করতে তিনি সাংবাদিকদের কাছে পাল্টা অভিযোগ করেছেন বলে দাবি করেন তাঁরা।

বিক্ষোভ ও সমাবেশে ভুক্তভোগীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। অভিযোগের বিষয়ে আল-আমিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca