• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বগুড়ায় দম্পতি গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে ৪০ স্থানে ক্যামেরা বসাচ্ছে বিজিবি ভবিষ্যতে কি পেট্রল গাড়ির জায়গা দখল করবে ইলেকট্রিক গাড়ি? ঢাবির শিক্ষার্থীরা চীনে পাবেন সম্পূর্ণ বৃত্তিতে পিএইচডির সুযোগ সেলাই মেশিনের সেলাইয়েই চলছে শারীরিক প্রতিবন্ধী সুরভীর জীবনসংগ্রাম ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আকভান, কবে কোথায় আঘাত হানবে নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার। কিশোরগঞ্জে রবি মৌসুমের প্রণোদনা বিতরণ, কৃষকদের মাঝে সরিষা, চিনাবাদাম ও মুগের বীজ-সার প্রদান একদিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে হাজারো মানুষ কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫, মাদক উদ্ধার

ঢাবির শিক্ষার্থীরা চীনে পাবেন সম্পূর্ণ বৃত্তিতে পিএইচডির সুযোগ

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বৃত্তিতে পিএইচডি করার সুযোগ পাবেন। চীনা ভাষার ওপর যৌথ ডক্টরাল প্রোগ্রাম পরিচালনার লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং বেইজিং নরমাল ইউনিভার্সিটির পক্ষে কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ঝৌ জুয়ু এতে স্বাক্ষর করেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই উপস্থিত ছিলেন।

এই সহযোগিতার আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতির শিক্ষার্থীরা বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বৃত্তি নিয়ে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষা ও একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

তবে এই প্রোগ্রামে আবেদনের যোগ্যতা, শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া, আসনসংখ্যা এবং ভর্তি কার্যক্রম শুরুর সময় সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca