• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিষ্ঠান বাড়ছে, শিক্ষার্থী কমছে, কারিগরি শিক্ষায় বড় সংকট কাহারোলে আগাম আলুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কোচ আনচেলত্তিকে সরাসরি দেশ ছাড়তে বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি তিন জরুরি নোটিশসহ আজ বসছে সংসদের অধিবেশন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাড়ে ৪ লাখ সেনা নিহতের দাবি জঙ্গলে মাটির নিচে মিলল ৫ কেজি স্বর্ণ, ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার পর্তুগালের ম্যাচে হঠাৎ মেসির উপস্থিতি, সমর্থকদের প্রতিক্রিয়ায় উত্তপ্ত গ্যালারি নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার পরও ইলিশে পেটে পাওয়া যাচ্ছে ডিম : কি বলছে গবেষকরা হার্ট ফেইলিওরের ঝুঁকি বুঝবেন যেসব শারীরিক পরিবর্তনে

জঙ্গলে মাটির নিচে মিলল ৫ কেজি স্বর্ণ, ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ভারতের মাদুরাইয়ে গয়নার ব্র্যান্ড তানিশকের একটি শোরুম থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার গয়না চুরির ঘটনায় এক নারী ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মীনাক্ষী নামের ওই নারী চুরির মূল অভিযুক্ত নিশান্তের ঘনিষ্ঠ বন্ধু। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নির্জন একটি স্থান থেকে মাটির নিচে লুকিয়ে রাখা পাঁচ কেজির বেশি গয়না উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিশান্তের বাবা অশোককেও গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত নিশান্ত এখনো পলাতক।

মাদুরাই নগর পুলিশ জানিয়েছে, নিশান্তকে গ্রেপ্তারে বিশেষ দল কাজ করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া তথ্য অনুযায়ী, চুরির পরিকল্পনা করার আগে একাধিকবার ওই শোরুমে গিয়েছিলেন নিশান্ত। সেখানে রেকি করার পরই তিনি চুরির ছক তৈরি করেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

গ্রেপ্তার মীনাক্ষীর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক লাখের বেশি অনুসারী রয়েছে। তিনি মূলত প্রযুক্তিপণ্যের ভিডিও পর্যালোচনা প্রকাশ করতেন। এ ছাড়া ১০ লাখ অনুসারী থাকা ‘টেকবসইন্ডিয়া’ নামের একটি ইনস্টাগ্রাম পাতার সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর প্রকাশিত কয়েকটি ভিডিওতে নিশান্তকেও দেখা গেছে। পেশায় ভিডিও সম্পাদনাকারী নিশান্তের নিজেরও একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, যেখানে তিনি ভ্রমণবিষয়ক ভিডিও প্রকাশ করতেন।

মাদুরাই নগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভিকে জানান, শোরুমে একাধিকবার যাতায়াতের পর চুরির পরিকল্পনা করেন নিশান্ত। এ ঘটনায় তাঁর ঘনিষ্ঠ বন্ধু মীনাক্ষী ও বাবা অশোকের সম্পৃক্ততা পাওয়া গেছে। চুরি করা গয়নাগুলো কোথায় লুকিয়ে রাখা হয়েছিল, সে বিষয়ে মীনাক্ষী জানতেন বলে দাবি পুলিশের।

শুরুতে শোরুমের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে মুখোশ পরা এক ব্যক্তিকে একা ভেতরে ঢুকে গয়না নিয়ে পালিয়ে যেতে দেখা যায়। তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশ আরও কিছু নিরাপত্তা ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে। এরপর চুরির ঘটনায় মীনাক্ষী ও অশোকের সম্পৃক্ততার তথ্য সামনে আসে।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মীনাক্ষী গয়নাগুলো কোথায় লুকিয়ে রাখা হয়েছে, তা জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, একটি নির্জন স্থানে মাটির নিচে গর্ত করে গয়নাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে পাঁচ কেজির বেশি গয়না উদ্ধার করা হয়।

গত ৪ সেপ্টেম্বর রাতে তানিশকের ওই শোরুম থেকে প্রায় সাড়ে ১০ কেজি স্বর্ণের গয়না এবং এক কেজি হীরার গয়না চুরি হয়। ঘটনার তদন্তে মাদুরাই নগর পুলিশ নয়টি বিশেষ দল গঠন করে। তদন্তে জানা গেছে, শোরুমটি সম্প্রতি উদ্বোধন করা হয়েছিল। তখনো সেখানে কিছু নির্মাণকাজ চলছিল। পাশাপাশি শোরুমটির নিরাপত্তাব্যবস্থায় বেশ কিছু ত্রুটি ছিল বলেও পুলিশের নজরে এসেছে।

এদিকে গ্রেপ্তার মীনাক্ষী ও অশোককে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে পলাতক নিশান্তকে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca