• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিষ্ঠান বাড়ছে, শিক্ষার্থী কমছে, কারিগরি শিক্ষায় বড় সংকট কাহারোলে আগাম আলুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কোচ আনচেলত্তিকে সরাসরি দেশ ছাড়তে বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি তিন জরুরি নোটিশসহ আজ বসছে সংসদের অধিবেশন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাড়ে ৪ লাখ সেনা নিহতের দাবি জঙ্গলে মাটির নিচে মিলল ৫ কেজি স্বর্ণ, ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার পর্তুগালের ম্যাচে হঠাৎ মেসির উপস্থিতি, সমর্থকদের প্রতিক্রিয়ায় উত্তপ্ত গ্যালারি নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার পরও ইলিশে পেটে পাওয়া যাচ্ছে ডিম : কি বলছে গবেষকরা হার্ট ফেইলিওরের ঝুঁকি বুঝবেন যেসব শারীরিক পরিবর্তনে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৬) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের কদমতলা গ্রামে অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে কদমতলা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় নেশাজাতীয় ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।

অভিযানে জব্দ করা সিরাপ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে।

তিনি আরও জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca