• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধমুক্ত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে রাজপথে ত্রাণমন্ত্রী দুলু বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ৬ ড্রোনের দাবি ইরানের মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের ইরানকে ধ্বংস করতে তিন দিন লাগবে, দাবি ট্রাম্পের ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’-এর রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক হলেন বাগমারার কামরুল হাসান নুরুল মোল্লা কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর শেষ বলে হৃদয়ের বিদায়, তবুও বাংলাদেশের পক্ষে ১ম দিন ইরানে কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ গফরগাঁওয়ে গভীর রাতে তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার পতেঙ্গার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধা

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগের মধ্যে এক হাজার জুলাই যোদ্ধাকে সম্পূর্ণ সরকারি খরচে দেশটিতে পাঠানো হবে। আহত, গুম ও পঙ্গুত্বের শিকার জুলাই যোদ্ধাদের মধ্য থেকে এই এক হাজার জনকে নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে এক হাজার জুলাই যোদ্ধার বিদেশযাত্রা ও কর্মসংস্থানের যাবতীয় ব্যয় সরকার বহন করবে।

এদিকে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম দ্রুত শুরু করতে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তালিকা প্রকাশের পর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ কর্মীদের জন্য মালয়েশিয়া যেতে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়মের সুযোগ না দেওয়ার বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেছেন মন্ত্রী।

চলতি নভেম্বর মাসের শেষের দিকে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে সাধারণ কর্মীদের পাশাপাশি বিশেষ কোটায় জুলাই যোদ্ধাদেরও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca