• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা

নাচোল পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী শুচির গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন

Reporter Name / ৩০৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মাসউদা আফরোজ হক শুচির গনসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ ১৫ ফেব্রুয়ারী সোমবার বাদ মাগরিব নাচোল মধ্যবাজার ও নাচোল বাসস্ট্যান্ড মোড়ে নির্বাচনী অফিস উদ্বেধন করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মজিদুল হকের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী মাসউদা আফরোজ হক শুচি, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আবু তাহের খোকন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তোফিক, প্রার্থী স্বামী সাবেক যুবনেতা সাইফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল জাব্বার, আমির হোসেন। বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন তার বক্তব্যে বলেন,“ আগামী ২৮ ফেব্রুয়ারী পৌর নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে গণতন্ত্র উদ্ধারে সহায়তা করুন। শুচি নিঃসন্ধে একজন ভালো নেত্রী। তিনি কারো সাথে কোনভাবে প্রতারণা করেননি। আধুনিক পৌরসভা গড়তে ২৮তারিখ সারাদিন ধানের শীষ প্রতিকে ভোট দিন। শুচি বলেন, “আমি আপনাদের মেয়ে ,আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালি করতে আমাকে ভোট দিবেন। ইনশাল্লাহ এই পৌরসভাকে আমি মডেল পৌরসভায় রুপান্তরিত করবো।” মধ্যবাজারে অফিস উদ্বোধন শেষে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে নির্বাচনী অফিস উদ্বোধন করেন মাসউদা আফরোজ হক শুচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category