• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে অপু বিশ্বাসের খোঁচা

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পালটাপালটি মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে পরীমনি কটাক্ষ করেন। এবার গণমাধ্যমের সামনে পরীমনির অভিনীত সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে প্রশ্ন তুলে পালটা জবাব দিয়েছেন অপু বিশ্বাস।

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তাঁর এ মন্তব্যের পর সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়।

এর জবাবে পরীমনি নিজের ফেসবুক পোস্টে অপু বিশ্বাসকে উদ্দেশ করে লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

পোস্টে অপু বিশ্বাসকে নিয়ে আরও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন পরীমনি। তিনি লেখেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে।’

পরীমনির ওই পোস্টের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা আরও বাড়ে। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে নিজের অবস্থান জানান অপু বিশ্বাস।

পরীমনির অভিনীত সিনেমার সংখ্যা ও সাফল্য নিয়ে প্রশ্ন তুলে অপু বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরন নিয়েও কথা বলেন অপু। তিনি বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করি না। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’

দুই অভিনেত্রীর এমন পালটাপালটি মন্তব্য ঘিরে ঢালিউডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। তবে ব্র্যান্ড প্রমোশন নিয়ে শুরু হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত ব্যক্তিগত মন্তব্য ও সিনেমার সাফল্য নিয়ে পালটা বক্তব্যে গড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca