• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বরগুনা সদর থানায় নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন নানা শ্বশুর মাওলানা সোহরাব হোসেন। নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে মো. রব্বানী গাজীর বিরুদ্ধে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করেন মাওলানা সোহরাব হোসেন।

অভিযুক্ত মো. রব্বানী গাজী পনু গাজীর ছেলে। তিনি অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি জামাই।

অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানার লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাড়ির পাশের এলাকায় বসবাস করেন অভিযুক্ত রব্বানী গাজী।

লিখিত অভিযোগে মাওলানা সোহরাব হোসেন উল্লেখ করেন, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তিনি রব্বানী গাজীকে নামাজ পড়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তাঁর হাতের লাঠি কেড়ে নেন এবং সেটি ভেঙে চুরমার করে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগকারী আরও জানান, বৃদ্ধ বয়সে তাঁর হাঁটাচলা করতে বেশ কষ্ট হয়। চলাফেরার জন্য লাঠির ওপর নির্ভরশীল থাকলেও সেটি ভেঙে ফেলার ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় তাঁর বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন মাওলানা সোহরাব হোসেন। পথে-ঘাটে তাঁকে গালাগাল ও অকথ্য ভাষায় কথা বলার অভিযোগও করেছেন তিনি। এসব কারণে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। স্থানীয়রাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca