• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মোটরসাইকেলের টায়ারে কত বাতাস রাখা উচিত? সামনে-পেছনের সঠিক চাপ জানুন ডিসেম্বরে শুধু শীত আসবে, শেখ হাসিনা আসবেন না কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার নাচোলে গ্রাম আদালত, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত। তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী

গাইবান্ধায় মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি।

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ফয়সাল রহমান জনি ​গাইবান্ধা জেলা প্রতিনিধি।
মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯-এর বিধি ১৩ মোতাবেক নিকাহ রেজিস্ট্রারদের কর্মরত অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখা ও শূন্য পদে লাইসেন্স প্রদানসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।
​সোমবার (১৬ নভেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জুলফিকার আলী স্বাক্ষরিত স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের বঞ্চনা ও নানা পেশাগত সমস্যার কথা তুলে ধরা হয়।
​স্মারকলিপিতে উল্লেখিত উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে— ২০০৯ সালের বিধিমালার ১৩ ধারা অনুযায়ী বর্তমান নিকাহ রেজিস্ট্রারদের কর্মরত এলাকা বা অধিক্ষেত্র বহাল রাখা, অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং অবসরকালীন ভাতা না থাকায় যোগ্যতার ভিত্তিতে পিতার স্থলে পুত্রকে সরাসরি নিয়োগ প্রদান।
​এছাড়া বর্তমান বাস্তবতা বিবেচনায় বিবাহযোগ্য বয়স ছেলেদের ১৮ ও মেয়েদের ১৬ বছর নির্ধারণ, নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ ও তালাকের হলফনামা বন্ধ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার প্রথা বাতিল এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অহেতুক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
​সংগঠনের নেতৃবৃন্দ আশা দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca