নাচোল প্রতিনিধি:
আজ বাদ মাগরিব নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামে গ্রান আদালত শীর্ষক ভিডিও প্রদর্শনীয় এবং মাদক ও বাল্য প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত। নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম এর সভাপতিত্বে
আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য শাজাহান আলী, ইউপি সদস্য সাদিকুল ইসলাম ও নাচোল প্রেস ক্লাব ও গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর সভাপতি অলিউল হক ডলার। সভায় বক্তারা গ্রাম আদালতের সুফল ও মাদক ও বাল্য প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।