• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে?

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব শর্ত উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়া ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদিত সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।

বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই শর্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৭.৫০।

ভর্তি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান—তিন শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী এ, বি ও সি ইউনিটে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারী যে শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এ ছাড়া জিসিই ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুই পর্যায়ে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে ন্যূনতম বি গ্রেড এবং তিনটিতে ন্যূনতম সি গ্রেড থাকতে হবে। ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের আবেদন করার সময় অনলাইনে নির্ধারিত অপশন পূরণ করতে হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন। তবে তাঁদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে। বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনের সময় মার্কশিট আপলোড করতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ চলবে ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি ইউনিটে। বি ইউনিটের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, সি ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি এবং এ ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি ২০২৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca