• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি, পদায়ন কিশোরগঞ্জে

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

​এ.এস.এম হামিদ হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি:

​গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) পর এবার জেলার তিনটি থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। বদলি হওয়া তিন কর্মকর্তাকেই কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।

​রবিবার ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

​বদলিকৃত ওসিরা হলেন—টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। এর আগে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়েছিল।

​প্রসঙ্গত, সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে জেলাজুড়ে চরম উত্তেজনা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী লগি-বৈঠা, লাঠি, রামদা, চাইনিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়কে মিছিল করে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করে।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলায় দেড় হাজারের বেশি পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

​এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) প্রতিদিনের বাংলাদেশ-কে বলেন, “সরকার সব ধরনের নাশকতা দমনে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। গোপালগঞ্জের বিষয়টিও সরকারের নজরে আছে এবং ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca