• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুই যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও শহরের হঠাৎপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পরিচালিত এ অভিযানে আটক হন রবিউল ইসলাম (২৫) ও আশিক ইসলাম (২৪)।
আটককৃত দুজনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হঠাৎপাড়া এলাকায়, টাঙ্গন ব্রিজের পাশে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুজনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca