• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সাইবেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯ আরোহী

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ১৯ জনের সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) কেমেরোভো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

আনাদোলু ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এএন-১২ মডেলের সামরিক পরিবহন বিমানটি নির্ধারিত ফ্লাইটে থাকা অবস্থায় কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটিতে ক্রুসহ মোট ১৯ জন ছিলেন। দুর্ঘটনায় তাঁদের সবাই প্রাণ হারান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রথম দিকে বিভিন্ন সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা ১৭ বলে জানানো হলেও পরে মন্ত্রণালয় নিশ্চিত করে, বিমানে থাকা ১৯ জনের কেউই বেঁচে নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক রাজধানী কেমেরোভোর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, মাটিতে আছড়ে পড়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর সেটি দ্রুত নিচে নেমে এসে বিস্ফোরিত হয়। তবে এ বর্ণনা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ইয়াগুনোভো এলাকায় একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। পরে এক ভিডিও বার্তায় তিনি জানান, বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি নির্ধারণে দেশটির মহাকাশ বাহিনীর একটি তদন্ত কমিশন কাজ করছে।

১৮ নভেম্বর প্রকাশিত পরবর্তী প্রতিবেদনে জানা গেছে, দুর্ঘটনার ঘটনায় রাশিয়ার সামরিক তদন্তকারীরা ফ্লাইট পরিচালনা বা প্রস্তুতির নিয়ম লঙ্ঘনের অভিযোগে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত চলছে।

এএন-১২ সোভিয়েত আমলে তৈরি চার ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। ১৯৫০-এর দশকের শেষ দিকে এ ধরনের বিমান সামরিক বাহিনীতে ব্যবহারের জন্য তৈরি করা হয়। সেনা, সামরিক সরঞ্জাম ও পণ্য পরিবহনে বিমানটি ব্যবহার করা হয়।

সূত্র: আনাদোলু,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca