• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে? আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী পাঁচটি নয়, এক এনআইডিতে বর্তমানে কয়টি সিমের অনুমতি? শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস মাদ্রাসায় আধুনিক শিক্ষার উদ্যোগ, হচ্ছে আইসিটি ও আরবি ল্যাব মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানোর ব্যয় ২ লাখে রাখার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী মোবাইলের এই সেটিংস চালু করলেই কি ফোনের গতি বেড়ে যায়?

মেয়ের বাসা থেকে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে তাঁর মেয়ের বাসা থেকে তাঁকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাঁকে আটক করা হয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে, নুরুল ইসলাম নাহিদকে আটকের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে নুরুল ইসলাম নাহিদ ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ করতে দেখা যায়, পুলিশ যাওয়ার কিছুক্ষণ আগে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাঁদের বাসায় প্রবেশ করে টাকা-পয়সা ও গহনা নিয়ে গেছেন। তবে এ বিষয়ে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছু জানেন না বলে ভিডিওতে বলতে শোনা যায়।

নুরুল ইসলাম নাহিদ ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। সিলেট-৬ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca