• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে? আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী পাঁচটি নয়, এক এনআইডিতে বর্তমানে কয়টি সিমের অনুমতি? শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস মাদ্রাসায় আধুনিক শিক্ষার উদ্যোগ, হচ্ছে আইসিটি ও আরবি ল্যাব মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানোর ব্যয় ২ লাখে রাখার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী মোবাইলের এই সেটিংস চালু করলেই কি ফোনের গতি বেড়ে যায়?

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আগামী তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে দেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সরকার। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়ার অর্থ হলো নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। প্রযুক্তির ক্ষেত্রে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও বিকশিত করতে হবে।

তিনি শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানান। তাঁর মতে, নতুন ধারণা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশকে প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ যেন প্রয়োজনীয় সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে জন্য সরকার সহযোগিতা করবে। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

এ ছাড়া ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট পাঠানোর লক্ষ্য এবং এভিয়েশন খাতে উন্নয়নের পরিকল্পনার মধ্য দিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে দেশের সক্ষমতা বাড়ানোর প্রত্যয় তুলে ধরেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca