• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে? আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী পাঁচটি নয়, এক এনআইডিতে বর্তমানে কয়টি সিমের অনুমতি? শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস মাদ্রাসায় আধুনিক শিক্ষার উদ্যোগ, হচ্ছে আইসিটি ও আরবি ল্যাব মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানোর ব্যয় ২ লাখে রাখার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী মোবাইলের এই সেটিংস চালু করলেই কি ফোনের গতি বেড়ে যায়?

বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের অনুষ্ঠানে বরকে দেওয়া বিশেষ মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে কনের পক্ষের বিরুদ্ধে। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হওয়ায় বিয়ে সম্পন্ন না করেই ফিরে গেছেন বর ও তাঁর সঙ্গে আসা লোকজন। তবে মিষ্টিতে বিষ বা কীটনাশক মেশানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মোহনগঞ্জ উপজেলার বারটোলী-বানিয়াহারী ইউনিয়নের বাসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর তোফিকুর রহমানের বয়স ২৫ বছর। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের ছিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তারের বয়স ২০ বছর। তিনি বাসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।

বরের চাচাতো ভাই বজলুর রহমানের দাবি, বিয়ের অনুষ্ঠানে বোরকা পরা এক তরুণী বরকে দেওয়ার জন্য বিশেষ মিষ্টি নিয়ে আসেন। মিষ্টি হাতে নেওয়ার পর বর তাতে অস্বাভাবিক গন্ধ পান। এ সময় ওই তরুণীর হাতে কীটনাশকের বোতলও দেখতে পান বলে দাবি করেন তিনি। পরে তরুণীটি সেখান থেকে চলে যান। তাঁরা খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। বিষয়টি কনের পরিবারকে জানানো হলে ওই তরুণীকে চেনেন না বলে জানায় পরিবারটি।

এ ঘটনায় বরপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিয়ে সম্পন্ন না করেই তাঁরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তোফিকুর রহমানকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বর মিষ্টি খাননি। তিনি মানসিকভাবে উদ্বিগ্ন ও অস্থির ছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ তুলে বিয়ে না করেই চলে গেছেন। তবে মিষ্টিতে প্রকৃতপক্ষে বিষ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি কোনো ষড়যন্ত্রের অংশ কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার জানান, কনে বরকে পছন্দ না করায় বিয়ে ভাঙতে মিষ্টিতে বিষ মেশানোর জন্য এক বান্ধবীকে বলেছিলেন—এমন একটি কথা এলাকায় ছড়িয়েছে। তবে তিনি নিজেও বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ এখনো অবগত নয়। এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার প্রকৃত কারণ এবং মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন। সূত্র:আরটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca